প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৮ জানুয়ারি প্রথম আলোর ৯-এর পাতায় প্রকাশিত ‘জাতীয় জরিপ প্রকল্পের তথ্য: ক্ষুধার্ত মানুষ ও খাদ্যনিরাপত্তাহীনতা বেড়েছে’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সঙ্গে একমত পোষণ করে না বলে জানিয়েছে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যায় বলেন, প্রতিবেদনে শুধু পাঁচ বছরের কম বয়সী শিশুদের সমন্বয়ে গঠিত পরিবার থেকে পাওয়া আংশিক তথ্য উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিসংখ্যান ব্যুরো, ব্র্যাক ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের জরিপ-প্রক্রিয়াটিও সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না বলে মন্ত্রণালয় মন্তব্য করেছে। কর্মকর্তারা বলেন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে খোলাবাজারে প্রায় সারা বছর ধরে খাদ্যশস্য বণ্টন কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে প্রকাশিত তথ্য জরিপের ফলাফলের ভিত্তিতে লেখা। কী পদ্ধতিতে জরিপ হয়েছে এবং বছরব্যাপী ন্যায্যমূল্যে খাদ্যশস্য বণ্টনে সরকারের যে উদ্যোগ, সে সম্পর্কে যথাযথভাবে উল্লেখ করা হয়েছে।