প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইস ব্যাংকে অর্থ জমাকারী ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাঁদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। খন্দকার মাহবুব বলেন, বর্তমান সরকারের আমলে কারা কীভাবে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছেন তার তালিকা সরকারকেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। না হলে এর দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। এ সময় সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক