প্রকাশ্যে সিল মারার বিষয়ে তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ শূন্য আসনের নির্বাচনে হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণকালে পোলিং অফিসারের সামনে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার ঘটনা সম্পর্কে বরিশালের উপনির্বাচন কমিশনার মনিরুল ইসলামকে তদন্তের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খবর বাসসের।প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার ওই ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গতকাল সোমবার রাতে বাসসকে জানান, নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের কাজ সম্পন্ন হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। এ ছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও আগামী বৃহস্পতিবার কমিশনে তলব করা হয়েছে।