প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার, নন-ক্যাডার, ফাংশনাল সার্ভিস) সমন্বয় কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ, নওগাঁর রানীনগর ও বগুড়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: বেলা ১১টায় সিরাজগঞ্জ স্বাধীনতা চত্বরে সমন্বয় কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ছয় দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবি মেনে নেওয়া না হলে ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর আলী শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ও বিএমএর সভাপতি জহুরুল হক, সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক রেজাউল করিম, সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী প্রমুখ।

বগুড়া: বেলা তিনটায় বগুড়া জিলা স্কুলের শহীদ আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বিপুলসংখ্যক কর্মকর্তারা অংশ নেন। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি এবং বিএমএ জেলা কমিটির সভাপতি মোস্তফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. সামস-উল-আলম, প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক  চণ্ডীদাস কুণ্ড প্রমুখ।

আদমদীঘি (বগুড়া): দুপুর ১২টায় নওগাঁর রানীনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার, উপজেলা প্রকৌশলী আবু মো. শফিউল আজম, মুনির উদ্দিন আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

শেরপুর (বগুড়া): বেলা ১১টায় উপজেলা পরিষদ শহীদ মিনার মুক্তমঞ্চের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোখলেছুর রহমান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম, পিআইও শামছুন্নাহার শিউলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক, উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম প্রমুখ।