প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আদিবাসী এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও পরিবারের সদস্যরাও অংশ নেন। সমাবেশে আটক ছাত্রদের অভিভাবকেরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা করছে পুলিশ। রিমান্ডে এনে ছাত্রদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের পাহাড়ে ওই ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রীটির এক বন্ধুসহ পাঁচ ছাত্রকে আটক করে পুলিশ।