প্রকৃত ইতিহাস চর্চায় আবদুল হকের কাছে ফিরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, প্রকৃত ইতিহাস চর্চায় আগ্রহী ব্যক্তিদের অবশ্যই গবেষক আবদুল হক চৌধুরীর গবেষণাকর্মের কাছে ফিরে যেতে হবে। চট্টলতত্ত্ববিদ ও একুশে পদকপ্রাপ্ত আবদুল হক চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তাঁরা এ অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন পাথরঘাটা মহিলা কলেজের অধ্যক্ষ প্রকৃতি চক্রবর্তী। স্মরণসভায় বাংলা একাডেমীর মহাপরিচালক ও বিশিষ্ট লোকগবেষক শামসুজ্জামান খান বলেন, ‘উচ্চতর ডিগ্রি ছাড়াই যে ইতিহাস চর্চা করা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ গবেষক আবদুল হক চৌধুরী।’ বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেন, সমাজবিজ্ঞানী মনজুর উল আমিন চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ওবায়দুল করিম। অধ্যাপক শামসুদ্দিন শিশিরের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কবি অরুণ দাশগুপ্ত।