প্রকৃতি ও সম্পদ রক্ষায় সমঝোতায় আসার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ধ্বংসের রাজনীতি পরিহার করে প্রকৃতি ও সম্পদ রক্ষায় সমঝোতায় আসুন’—সরকারি ও বিরোধী দলের প্রতি এ আহ্বান জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গতকাল বুধবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘নাগরিক বন্ধন’ করেছে। কর্মসূচিতে বক্তারা বলেন, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় উগ্রবাদী সংগঠন তাদের কর্মসূচি পালনের নামে নির্বিচারে প্রকৃতি ধ্বংস করে চলেছে। এ পর্যন্ত দেশে প্রায় ৫০ হাজার গাছ কেটে ফেলা হয়েছে। শতাধিক নিরীহ মানুষের প্রাণহানির পাশাপাশি প্রকৃতির ওপর বর্বর আঘাতের সমন্বিত প্রতিবাদ জানানো প্রয়োজন।