প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ইসতিয়াক উদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান, আইপ্যাক (সমন্বিত সংরক্ষিত বন সহব্যবস্থাপনা) প্রকল্পের চিফ অব পার্টি রিড মেরিল, ডেপুটি চিফ অব পার্টি রাম শর্মা প্রমুখ।সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এক কোটি টাকার বেশি ব্যয়ে কেন্দ্রটি নির্মিত হবে। এখানে থাকবে একটি শীতাতপ-নিয়ন্ত্রিত থিয়েটার (যার মাধ্যমে পর্যটকদের ৮-১০ মিনিটের ভিডিও প্রদর্শনের সুযোগ থাকবে), আউটডোর প্যাভিলিয়ন, তথ্যকেন্দ্র ইত্যাদি। এটি নির্মাণ হলে পর্যটকেরা এখানকার জীববৈচিত্র্য সম্পর্কে প্রকৃত তথ্য সহজেই জানতে পারবেন। এতে পর্যটক সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।