প্রকৃতিবিষয়ক লেখক শেখর রায় আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিবিষয়ক লেখক ও নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য শেখর রায় আর নেই। ১৩ ফেব্রুয়ারি ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৪৪। তিনি শ্বাস-প্রশ্বাস ও মস্তিষ্কের টিউমারজনিত রোগে ভুগছিলেন।শেখর রায় নটর ডেম নেচার স্টাডি ক্লাবের আজীবন সদস্য ছিলেন। পরিবারের উদ্যোগে আজ সোমবার তাঁর আদ্যশ্রাদ্ধ ও পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।