প্রকৃতির খেয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


সাধারণত পূর্ণবয়স্ক কলাগাছে মোচা আসে। কিন্তু মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কালিনগর টিল্লা গ্রামের ইব্রাহিম আলীর বাড়িতে কলাগাছের গোড়া থেকে চারার বদলে মোচা বেরোয়। এখন মোচা থেকে কলা বের হচ্ছে।
আজ শনিবার বেলা ১২টার দিকে প্রথম আলোর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফটোসাংবাদিক কল্যাণ প্রসূন এ ছবিটি ধারণ করেন।