প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একজন উপপরিচালককে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল বুধবার ভোরে ঢাকার মিরপুরের পাইকপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম তামজীদ সারোয়ার। তিনি বর্তমানে এলজিইডির ঢাকা আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক। গত মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা থানায় তামজীদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়। এজাহারে বলা হয়, ২০১০-১২ সালের মধ্যে ধরমপাশা-জয়শ্রী সড়ক নির্মাণের সময় তামজীদ সারোয়ার ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাৎ করেছেন। তিনি ওই সময় সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।