প্রকৌশলী নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নজরুল ইসলামের পরিকল্পনায় ঢাকায় পাঁচটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়। ওই বছরের ২২ জুলাই তিনি আগরতলা চলে যান। সেখানে নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও শক্তিবিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। এ দায়িত্ব পালনের সময় তিনি মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তেজগাঁও শিল্প এলাকায় ‘এইস অটোস’-এ কোরআনখানি, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।