প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) করা মামলায় সাভার পৌরসভার তৎকালীন উপসহকারী প্রকৌশলী মো. রকিবুল হাসানের জামিন বহাল রয়েছে। তাঁর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে রকিবুলের কারামুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক শ্রমিক নিহত হন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজউক সাভার মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই বছরের ২৯ মে রকিবুলকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ১৫ জুলাই তিনি হাইকোর্ট থেকে জামিন পান।