প্রকৌশলীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেল প্রকল্পের প্রকৌশলী সতিনাথ মুখোপাধ্যায় (৬২) গতকাল শুক্রবার মারা গেছেন। গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
তিনি ভারতীয় নাগরিক। থাকতেন গুলশানের ১১৭ নম্বর রোডের একটি ভাড়া বাসায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সতিনাথ ঘুমাতে যান। গতকাল সকালে বাবুর্চি সৌরভ তাঁকে ঘরে নিস্তেজ অবস্থায় দেখতে পান। পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।