প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে চার দিন ধরে পানি নেই। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হলের প্রায় ২০০ ছাত্রী পানির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয় ঘেরাও করেন। এ সময় প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। ছাত্রীরা প্রকৌশল অফিসের বাইরে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। পরে হল কর্তৃপক্ষ ও প্রকৌশল অফিসের কয়েকজন কর্মকর্তা বিষয়টি বিকেল পাঁচটার মধ্যে সমাধান করার লিখিত আশ্বাস দিলে ছাত্রীরা হলে ফিরে যান। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ‘চার দিন ধরে হলে পানি নেই, বিষয়টি অবিশ্বাস্য। আমাকে এ বিষয়ে কেউ জানায়নি।’