প্রকৌশলী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূর মোহাম্মদকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাঁর অফিসের কর্মচারী আবদুর রহিমকেও রাতে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ লাখ টাকার এডিপি প্রকল্পের চেয়ারম্যানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ইউএনও কাউসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।