প্রকৌশলী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তপন মণ্ডল (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তুসুকা পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের সমরসিংহ এলাকায়। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, তপন মণ্ডল দুপুরে মোটরসাইকেলে করে দাপ্তরিক কাজে বের হয়েছিলেন। গাজীপুর থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।