তিনি ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)। ছিলেন বীর মুক্তিযোদ্ধা। কারিগরি শিক্ষায় মানুষ গড়ার এই কারিগর প্রকৌশলী মো. আবদুর রশিদ (৬১) আজ ভালো নেই। তিন বছর ধরে মলাশয়ের ক্যানসারে ভুগছেন তিনি। আবদুর রশিদের মলাশয়ের ক্যানসার আক্রান্ত টিউমারটি ইতিমধ্যে কয়েকবার অপসারণ করা হয়েছে। কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি। বর্তমানে ওই টিউমারটি আরও বড় হয়েছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে রেডিওথেরাপির মাধ্যমে টিউমারটি ছোট করে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন ১৫ থেকে ২০ লাখ টাকা। শরীয়তপুরের চর মহেশখালী গ্রামের আবদুর রশিদ ইতিমধ্যে বাড়িঘর বিক্রি করে ও পেনশনের টাকাসহ প্রায় ৪০ লাখ টাকা চিকিৎসায় খরচ করেছেন। তাঁর পক্ষে আর চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় নিতান্তই বাধ্য হয়ে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুর রশিদ, সঞ্চয়ী হিসাব নম্বর: ০২১১১২০৫৭৪৬৭, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।