প্রকৌশলীদের পেশা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে গত বৃহস্পতিবার হয়ে গেল প্রকৌশলীদের জন্য পেশা মেলা। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা প্রায় দুই হাজার প্রকৌশলী অংশ নেন। এই আয়োজনের ক্যারিয়ার পার্টনার ছিল চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস।
মেলায় প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে মেধা, যোগ্যতা ও দক্ষতার যথাযথ ভূমিকা রাখার ওপর প্রবন্ধ উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামিম জেড বসুনিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন।
বক্তারা বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে নিজেকে বেকার মনে করে হতাশাগ্রস্ত না হয়ে জীবনের শুরুতেই কর্মের লক্ষ্য স্থির করতে হবে। এ ছাড়া পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পেশাগত বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে কর্মজীবন শুরুর ওপর গুরুত্বারোপ করতে হবে। মেলায় প্রথম আলো জবসের স্টলে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন বিনা মূল্যে জবসের তিনটি প্রশিক্ষণে অংশ নেবেন।
অনুষ্ঠানে www.prothom-alojobs.com-এ প্রকৌশলীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রতিও গুরুত্বারোপ করা হয়।