প্রকৌশলীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গিরা মানবতা ও ধর্মের শত্রু’ স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ব্যানারে সিলেটের প্রকৌশলীরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচিতে আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান বেলাল আহমদ চৌধুরী সভাপতিত্ব করেন। মানববন্ধনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম, প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী, এ বি এম শরীফ, লিটন নন্দী, জয়নাল ইসলাম চৌধুরী, আইইবির ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্রের ভাইস চেয়ারম্যান নিশি কান্ত ব্যানার্জি, সম্পাদক শাহজাহান কবীর প্রমুখ বক্তব্য দেন।