প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গতকাল শনিবার দুপুরে মিনহাজ উদ্দিন (৪৫) নামে এক প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে মিনহাজের আত্মীয় নাজমুল ইসলাম বলেন, মিনহাজ মহাখালীর ডিওএইচএস এলাকার ১৯ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। শুক্রবার রাতে তিনি ডেমরার কোনাপাড়ায় এক আত্মীয়ের বাসায় যান। সেখানে গতকাল সকাল থেকে তিনি অসুস্থ বোধ করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুপুরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় চিকিৎসকেরা জানান, মিনহাজ ইতিমধ্যে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।