প্রকৌশলীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলী সুলতান আহমদ পাটোয়ারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে শাহজালাল সার কারখানার নির্মাণকাজের সহ-ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশনের প্রকৌশলী সুলতান আহমদ প্রকল্প এলাকায় শ্রমিকদের নিয়ে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় মুখোশধারী চার-পাঁচজন যুবক এসে তাঁর কাছে পরিচয় জানতে চায়।