প্রকৌশলীর কক্ষে ঠিকাদারদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারদের একটি দল বুধবার রাতে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ বাছেদের অফিসকক্ষে ঢুকে হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেছে। এ সময় কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া এ ঘটনায় আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছিত হন। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।অভিযোগে বলা হয়, রাত পৌনে আটটার দিকে নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ তাঁর অফিসকক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় টেলিফোনে অন্য প্রান্ত থেকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ২৫ থেকে ৩০ জন ঠিকাদার তাঁর কক্ষে ঢোকেন এবং এক পর্যায়ে তাঁরা প্রকৌশলীকে মারধর করার চেষ্টা করেন। অন্য সহকর্মীরা তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁরাও লাঞ্ছিত হন।সাঈদ আহমেদ বলেন, ‘এখানকার কাজের মান ভালো করাসহ সবকিছু আইনের মধ্যে আনার চেষ্টা করছি। আমি আমার দায়িত্ব্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। এ জন্য হয়তো অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ কারণেই হয়তো এই হামলা চালানো হয়েছে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, ঘটনার পর রাতেই সাঈদ আহমেদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।