গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ রফিকুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে গতকাল সোমবার নিয়োগ পেয়েছেন। রফিকুল ইসলাম ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারের ১৯৮২ ব্যাচে তিনি প্রথম স্থান অধিকার করেন। সর্বশেষ তিনি ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। বিজ্ঞপ্তি