প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী আবুল হাসেমের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। সর্বশেষ সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি উপাচার্যের কাছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একটি সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ দেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষককে আহ্বায়ক করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।যোগাযোগ করা হলে কমিটির আহ্বায়ক প্রথম আলোকে তদন্তের স্বার্থে কমিটির অপর দুই সদস্যের নাম প্রকাশ না করার আহ্বান জানান। তিনি বলেন, শিগগির তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী আবুল হাসেম বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।