প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার পাইকর-দরগারহাট সড়ক থেকে গত শুক্রবার দিবাগত রাতে মোজাহিদ হোসেন (৪০) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, পুরো বিষয়টি রহস্যজনক। মোজাহিদ হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, মোজাহিদ হোসেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, ঠাকুরগাঁওয়ে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি বগুড়ার উপশহরের একটি বাসায় থাকতেন। কাহালু থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার রাত তিনটার দিকে পাইকর-দরগারহাট সড়ক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, পরে স্বজনেরা মর্গে গিয়ে মোজাহিদের লাশ শনাক্ত করেন। তবে পুরো বিষয়টি এখনো রহস্যজনক।