প্রকৌশলীসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। বগুড়ার শেরপুর, রাজশাহী ও সাতক্ষীরার সদর উপজেলায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাক্টরের চাপায় বড়পুকুরিয়া কয়লাখনির উপসহকারী প্রকৌশলী (মাইনিং) মো. সাহাবুর রহমান (৩০) নিহত হন। তিনি ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক শাহিনুর (২৬) এবং যাত্রী রেদোয়ান (৭) ও ইছাহাক আলী (৭৫) নিহত হন। রাজশাহী: রাজশাহী মহানগরের সিটি বাইপাস এলাকায় গতকাল বুধবার পুলিশের ভ্যানের ধাক্কায় ডিঙ্গাডোবা এলাকার ইউসুফ আলী (৫৫) নিহত হন। সাতক্ষীরা: সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামে গতকাল বুধবার ট্রলির চাপায় ঊর্মি (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের মো. শাহাদাৎ হোসেনের মেয়ে।