প্রক্টর নাসিম হাসানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।প্রক্টরের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম। তিনি গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদ নাসিম হাসানের পদত্যাগপত্র পেয়েছি। তবে এখন পর্যন্ত নতুন কাউকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়নি।’