প্রক্টরকে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু হয়েছে। প্রক্টর কামরুজ্জামানের অপসারণ করার দাবিতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা এ কর্মসূচি শুরু করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শিক্ষকেরা ক্লাসে উপস্থিত হন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্লাস না নেওয়ার অনুরোধ জানালে শিক্ষকেরা ক্লাস থেকে বের হয়ে যান।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান অভিযোগ করেন, কামরুজ্জামান প্রকাশ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরকে মদদ দিচ্ছেন। তাঁর প্রশ্রয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছেন। তিনি দাবি করেন, ছাত্রদল ও ছাত্রশিবিরকে মদদ দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরকে অপসারণ করার দাবি জানিয়েছেন। তাঁরা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আন্দোলন শুরু করেছেন।কামরুজ্জামান ছাত্রদল ও ছাত্রশিবিরকে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে কোনো সুনির্দিষ্ট দাবি জানাননি।