উপাচার্যের পদত্যাগসহ আট দফা দাবির সঙ্গে এবার প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি না মানলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন করে এ ঘোষণা দেন।এর আগে ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রম্মের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থী সেশনজট মুক্তভাবে শিক্ষাজীবন শেষ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সেমিস্টার পদ্ধতি ছাত্রছাত্রী-বান্ধব। জিপিএ নির্ণয় পদ্ধতি পরিবর্তন করা হবে। অন্য দাবিগুলো কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে।ডেপুটি রেজিস্ট্রারের এই বক্তব্যকে অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে গতকালের সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা আট দফা দাবির সঙ্গে নতুন করে বর্তমান প্রক্টর ও প্রক্টরিয়াল বর্ডির অপসারণ দাবি করেন।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রমঞ্চ প্রথম আলোকে বলেন, উদূ্ভত পরিস্থিতি নিয়ে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এখন শিক্ষার্থীরা তা না মানলে কমিটি পরে যা সিদ্ধান্ত দেয়, তা-ই হবে।