প্রক্টরের কক্ষে ছাত্রলীগের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষ ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি তৌফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ-সাতজন নেতা-কর্মী সামাজিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় তলায় অবস্থিত প্রক্টরের কক্ষে হামলা চালান। এ সময় তাঁরা কক্ষটি ভাঙচুর করেন। অভিযোগের ব্যাপারে একাধিকবার তৌফিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় থানার ওসি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।