প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইতিহাস বিভাগের অধ্যাপক ত ম লোকমান হাকিম গত শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার সকালে নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক মাহবুবর রহমানকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার দপ্তরের এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে অধ্যাপক মাহবুবর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।