নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রক্টরের পদত্যাগ, বন্ধের আদেশ প্রত্যাহারে শিক্ষার্থীদের মানববন্ধন
ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। এদিকে ভাষাশহীদ আবদুস সালাম হলে অবস্থানকারী সব শিক্ষার্থী মঙ্গলবার রাতেই হল ত্যাগ করেছেন। পাশাপাশি বিবি খাদিজা হলের (ছাত্রী হল) শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার কথা রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বাভাবিক পাঠদান অব্যাহত রাখার দাবিতে গতকাল ক্যাম্পাসে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটার দিকে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা এ-সংক্রান্ত একটি স্মারকলিপি ডিনের কাছে দেন। এরপর তাঁরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুটি বিভাগের শিক্ষার্থীদের কিছু দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা রয়েছে। এর চেয়ে আরও বড় সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু উপাচার্য তা না করে একক ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বাকি ১২টি বিভাগের শিক্ষাজীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন।
মঙ্গলবার প্রশাসনিক ভবনে ও উপাচার্যের কার্যালয়ে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে উপাচার্যের কক্ষে শৃঙ্খলা কমিটির বৈঠক বসে। সন্ধ্যায় এ বৈঠক মুলতবি করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে উপাচার্যের সভাপতিত্বে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সম্প্রতি আন্দোলন শুরু করেন। এর জের ধরে রোববার দুই শিক্ষককে জিম্মি করে দাবি মেনে নেওয়ার মুচলেকা আদায় করা হয়। এ ঘটনায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। শিক্ষকদের জিম্মি করার ঘটনায় মঙ্গলবার কর্তৃপক্ষ ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এ শাস্তি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে হামলা-ভাঙচুর চালান। এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
প্রক্টরের পদত্যাগপত্র জমা ও বৈঠক সম্পর্কে জানতে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে ফোন করলেও তিনি তা ধরেননি।
পরে রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি বিকেল পর্যন্ত এ-সংক্রান্ত অফিসিয়ালি কোনো কাগজপত্র পাইনি। তা ছাড়া পদত্যাগপত্র দিলেও যতক্ষণ গৃহীত না হবে, ততক্ষণ তিনি প্রক্টর থাকবেন।’ �� আ�'�����r��r�ার পৌরসভার ভোটার ১৭ হাজার ১৩৭ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৬৩৮ জন ও নারী আট হাজার ৪৯৯ জন। গোপালদীতে ভোটার ২৪ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৫২ জন ও নারী ভোটার ১১ হাজার ৯৭৩ জন।