প্রক্টরের বিচারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলার অভিযোগে প্রক্টরের বিচারসহ পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে প্রগতিশীল ছাত্রজোট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শহরের প্রেসক্লাবের সামনে বেলা দুইটায় এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি মানসুর আল হাদী। পরে প্রগতিশীল ছাত্রজোটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা প্রক্টরের বিচারসহ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ভর্তি ফি, বর্ধিত ভর্তি বাতিল ফি ও ছাত্রফ্রন্টের ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ছাত্রফ্রন্টের নয়জন শিক্ষর্থীর বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানান।