
‘মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান পুরোপুরি নিশ্চিত হয়নি। ’৭৩-এর আইন সংশোধন না করা, সাক্ষী হাজির করার ক্ষেত্রে উভয় পক্ষের সমান সুযোগ না থাকা এবং মামলা প্রমাণের দায়িত্ব কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’
পদ্ধতিগত এসব ত্রুটির কারণে মানবতাবিরোধী বিচার নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। আগামী দিনে যে-ই সরকারে থাকুক না কেন, বাংলাদেশকে এ প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
দুই দিনের সফর শেষে আজ বুধবার ঢাকা ছাড়ার আগে যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যাপ এ অভিমত দিয়েছেন। তিনি এদিন আমেরিকান সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ার বিষয়ে আলোচনার জন্য এ নিয়ে চতুর্থবারের মতো জে র্যাপ ঢাকা সফর করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাপ বলেছেন, কোনো ধরনের সহিংসতা কিংবা সভা-সমাবেশের মাধ্যমে বিচার-প্রক্রিয়াকে প্রভাবিত করার সুযোগ নেই।
(বিস্তারিত আসছে...)