প্রক্রিয়াগত জটিলতার অবসান হলেই পদ্মা সেতু নির্মাণ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে আবার ফিরে এসেছে, এটা শুভ লক্ষণ। তাদের সঙ্গে এখনো প্রক্রিয়াগত ও পদ্ধতিগত কিছু জটিলতা রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে এ জটিলতা শেষ করতে কিছু সময় লাগবে। এ সময় কত দিন লাগবে তার ওপর নির্ভর করছে পদ্মা সেতুর নির্মাণকাজ। তবে আমাদের সরকারের সময়সীমার মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে।’ গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউসে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ খন্দকার আবদুল বাতেন ও একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান প্রমুখ।