প্রগতি ইনস্যুরেন্সের জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি থানার সোনারগাঁও সড়কের পাশে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের ৮২ দশমিক ৪২ কাঠা জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের জমি বিক্রির ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আদালত। আদালত প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জগলুল হোসেন এ আদেশ দেন।মামলায় প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড, এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা, জয়েন্ট স্টক কোম্পানি লিমিটেডের নিবন্ধন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।