প্রগতি লেখক সংঘের প্রথম সম্মেলন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার বাংলাদেশ প্রগতি লেখক সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের স্লোগান ‘দ্রোহে আর রুদ্রে বাজাক ঢোলক শূদ্রে’। রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
গতকাল বুধবার দুপুরে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।