প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্রগতি সরণি এলাকায় গতকাল বুধবার সকাল থেকে গ্যাসের গন্ধ পাওয়া যায়। গ্যাসপাইপ ফেটে এই গন্ধ বেরোচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করলেও তিতাস গ্যাস কোম্পানি ফাটা পাইপ চিহ্নিত করতে পারেনি। এলাকাবাসী জানান, নতুন বাজারের পাশে ২২ নম্বর প্রগতি সরণি এলাকায় গতকাল সকাল থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছিল। সেখানে বেসরকারি নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোরের একটি কার্যালয় আছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে সেখানে গ্যাস বেরোচ্ছে। যোগাযোগ করা হলে তিতাসের অপারেশন বিভাগের কর্মকর্তা এনামুল হক বলেন, ঘটনাস্থলে তিতাসের টহল দল পাঠানো হয়, কিন্তু তারা পাইপ ফাটার বিষয়ে কিছু জানাতে পারেনি।