প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তার মানুষ কুন্তল বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুন্তল বিশ্বাসের বড় পরিচয় তিনি ছিলেন প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মানবতাবাদী চিন্তার মানুষ, যা তাঁর মৃত্যুর আগপর্যন্ত বজায় ছিল। দলমত-নির্বিশেষে সবাইকে কাছে টানতে পারতেন বলেই আজ তাঁর স্মরণসভায় এত লোকের সমাগম হয়েছে।গত সোমবার বিকেল চারটায় নেত্রকোনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৬৮ জনের নাগরিক কমিটির আয়োজনে অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে প্রয়াত কুন্তল বিশ্বাস স্মরণ অণুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক মতীন্দ্র সরকার। স্মরণানুষ্ঠানে আলোচনা করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আজিজুল ইসলাম খান, গণ-ঐক্য ফোরামের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, প্রবান্ধিক অধ্যাপক যতীন সরকার, জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, প্রদীপ চক্রবর্তী, ছবি বিশ্বাস, শাহ আবদুল মোতালেব, শ্যামলেন্দু পাল, অধ্যাপক মোস্তফা কামাল, ব্রজগোপাল সরকার, মোজাম্মেল হক, সানাওয়ার হোসেন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান খান, অচিন্ত্য মজুমদার, এ টি এম রাজ্জাক, গাজী মোজাম্মেল হোসেন, হাসান কামরুল, সাইফুল্লাহ এমরান প্রমুখ।কুন্তল বিশ্বাসের জীবনী পাঠ করেন সাংবাদিক সঞ্জয় সরকার। স্মরণানুষ্ঠানটি কুন্তল বিশ্বাসের প্রিয় রবীন্দ্রসংগীত ও কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে তাঁর স্মৃতি ধরে রাখতে প্রতিবছর স্মারক বক্তৃতা শুরু ও পুরস্কার প্রদানের প্রস্তাব করা হয়।