প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের জয় হয়েছে।
বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে গণিত বিভাগের শিক্ষক আর এম হাফিজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তাবিউর রহমান প্রধান।
আওয়ামী লীগ সমর্থিত নীল দল থেকে সহসভাপতি ও দুজন সদস্যসহ তিনজন বিজয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ ও আওয়ামী লীগ সমর্থিত নীল দল দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মাসুদ রানা জানান, ১৩৩ জন শিক্ষক ভোটারের মধ্যে ১১২ জন ভোটার ভোট দেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।