প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখর রোদ ও দাবদাহে জয়পুরহাটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে শ্রমজীবী মানুষ কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন। শহরে রিকশা ও ভ্যান কম চলাচল করছে। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৩১ ডিগ্রি সেলসিয়াস। জেলা শহরের ওষুধের দোকানদার আবদুল মান্নান জানান, প্রচণ্ড গরমে খাবার স্যালাইন প্রচুর বিক্রি হচ্ছে। জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আতাউর রহমান জানান, গরমে ঘাম যেন শরীরে না বসে যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি শিশুদের গা ঘামার সঙ্গে সঙ্গে ভেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে। লক্ষ রাখতে হবে, গরম যেন না লাগে।