প্রচলিত অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক-গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘জাতি আজ ভয়াবহ সংকটে। গত ৪০ বছরে যে রাজনৈতিক ধারা ও শাসকশ্রেণী তৈরি হয়েছে, তা জাতি ও জনগণকে দুর্ভোগ ছাড়া আর কিছু দিতে পারবে না। প্রচলিত অবস্থা থেকে উত্তরণের উপায় যুবসমাজকে খুঁজে বের করতে হবে।’সৈয়দ আবুল মকসুদ গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ, প্রাবন্ধিক মো. আবদুল খালিক, সমাজকর্মী মুহিবুর রহমান, ছড়াকার ও সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র মুনিম বাপ্পী, ইবেতসাম নওশিন প্রমুখ।