প্রচলিত আইনে হবে তনু হত্যার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রচলিত আইনেই হবে।
গতকাল বুধবার ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের নবনির্মিত ‘কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগার’ ভবনের উদ্বোধন এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তনু হত্যার ঘটনার সঠিক তদন্ত হবে। এ ঘটনায় যে-ই দায়ী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। এ হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে তৎপর। অল্প সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হবে।