প্রচলিত ইটভাটার বিকল্প হতে পারে এইচএইচকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটভাটাগুলোতে বরাবরই জ্বালানি হিসেবে পোড়ানো হয় গাছ। ইউএনডিপির হিসাব মতে, দেশে বর্তমানে এ রকম চার হাজারের বেশি ইটভাটা আছে। এগুলো থেকে বছরে প্রায় ৩০ লাখ টন বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড নির্গমন হয়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি উজাড় হচ্ছে বনভূমি। ইটভাটাগুলোতে পরিবেশবান্ধব হাইব্রিড হফম্যান কিন (এইচএইচকে) প্রযুক্তির ব্যবহার এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। ধামরাইয়ের আমতলীতে ‘গ্রিনিং বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান। গতকাল শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইকো ব্রিকস লিমিটেড নামের ইটভাটা প্রাঙ্গণে আলোচনা সভাটির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক পরিচালক তারিক ইল ইসলাম, ক্লিন এনার্জি অল্টারনেটিভের সভাপতি ইফতেখার হোসাইন, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ সারওয়াত চৌধুরী প্রমুখ।