প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুখী সমৃদ্ধিশালী দেশ গঠন করতে হলে সর্বপ্রথম নিরক্ষরতা দূর করতে হবে। এ জন্য বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে নিরক্ষরতা দূর করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। সব শিশুর ভর্তি নিশ্চিত করতে সরকার ছেলেমেয়েদের উপবৃত্তি, বিনা মূল্যে বই বিতরণ ইত্যাদি চালু করেছে। দেশের প্রচলিত শিক্ষা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।গতকাল রোববার সকাল ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথাগুলো বলেছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হক।