প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বৃহস্পতিবার সিলেট আসছেন। এ উপলক্ষে জেলা ও নগর আওয়ামী লীগ গতকাল দুপুরে নগরে প্রচার মিছিল করেছে। মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধারাও শোভাযাত্রা বের করেন।