প্রচারকর্মীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা ভঙ্গ করে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে কোচিং সেন্টারের এক প্রচারকর্মীকে আটক করে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পি এন সরকার বলেন, গতকাল বুধবার এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি ছিল। এ অবস্থায় দুপুর ১২টার দিকে ধুনট মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্রে ইউসিসি কোচিং সেন্টার বগুড়া শাখার প্রচারকর্মী বাদল হোসেন প্রচারপত্র বিতরণের জন্য কেন্দ্রে ঢোকেন। এ সময় ইউএনও বইসহ তাঁকে আটক করে আদালত বসিয়ে জরিমানা করেন। বাদল হোসেন বলেন, ‘আমি ভুল করে পরীক্ষারকেন্দ্রে প্রবেশ করেছি। পরীক্ষা চলার কথা আমার জানা ছিল না।