প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচনে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে তিনি বুড়িচং উপজেলার ময়নামতি, কালাকচুয়া, কাবিলা, নিমসার, হরিপুর, কংশনগর ও পশ্চিমছিং এলাকায় গণসংযোগ করেন। ময়নামতিতে গণসংযোগের সময় জয়নুল আবদিন বলেন, ভোটের মাধ্যমেই জনবিরোধী এ সরকারকে প্রত্যাখ্যান করতে হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা