প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষকদের ফসলি জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা শুরু করেছে কৃষি বিভাগ। রোববার রাতে সদর ইউনিয়নের হেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতির তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা কৃষি মনিটরিং কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, জমিতে সনাতন পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগ করার সময় ৭০ ভাগ বাতাসে মিশে যায়। কিন্তু গুটি ইউরিয়া সার ব্যবহার করলে প্রতি ৫০ শতক জমিতে কৃষকের ১ হাজার টাকা লাভ হবে।